ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন

  • প্রকাশিত : ২০১৭-০২-০৫
  • ৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিনিধি:- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। রবিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরদেহ আনা হলে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী প্রবীণ এই রাজনীতিকের কফিনে আবার পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ এএসএম ফিরোজ, অন্যান্য হুইপগণ, ১৪ দলীয় জোট নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ দলের পক্ষ থেকে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্তনা দেন। পরে সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ এ সময় মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বৃত্তান্ত তুলে ধরেন এবং সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। এর আগে ঢাকেশ্বরী মন্দিরে সর্বসাধারণের দর্শন শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ আনা হলে মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, হুইপ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত রবিবার ভোরে নগরীর ল্যাবএইড হাসপাতালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুনামগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য। তিনি রেলওয়ে মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার বয়স হয়েছিল ৭২।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat