ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৫
  • ৩৪৪৫৩৩৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকানদের শান্ত থাকার আহ্বান
জানিয়েছেন। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর রোববার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বাইডেন এই আহ্বান জানান। তিনি বলেন, ‘এই দেশে রাজনৈতিক পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে উঠেছে। এখন শান্ত হওয়ার সময় এসেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। আমাদের অবস্থান যত শক্তিশালী হোক না কেন। আমাদের কখনোই সহিংসতায় জড়ানো উচিত হবে না।’
তিনি আরো বলেন, রাজনীতি কখনই যুদ্ধক্ষেত্র বা হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয়। বরং হওয়া উচিত শান্তিপূর্ণ বিতর্কের ক্ষেত্র।
ভাষণে বাইডেন আরো বলেন, ‘রাজনীতিকে ব্যালট বাক্সের মাধ্যমে পরিচালিত করা উচিত, বুলেটের মাধ্যমে নয়।’
তিনি বলেন, ‘আমেরিকায় পরিবর্তনের ক্ষমতা সর্বদা জনগণের হাতে থাকা উচিত। হত্যাকারীদের হাতে নয়।’
তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা এই সহিংসতাকে স্বাভাবিক ভাবে নিতে পারি না। এই দেশে রাজনৈতিক পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে উঠেছে। এখন শান্ত হওয়ার সময় এসেছে।’
এদিকে হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকস ট্রাম্পকে গুলি করার পরপরই সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে নিহত হয়। বাইডেন জানান, হামলাকারীর উদ্দেশ্য এবং তার অন্য কারও সহায়তা বা সমর্থন ছিল কি-না তা এখনও পরিষ্কার নয় এবং এটি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি সুস্থ্য হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat