ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৩
  • ৬৫৬৪৮১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাকৃতিক বিপর্যয় রোধ ও  পরিবেশ রক্ষায় জনস্বার্থে বৃক্ষ রোপণ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।
‘সবুজে সাজাই দেশ’  প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ব্র্যাকের পক্ষ থেকে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
তিনি বলেন, দেশকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে অন্তত তিনটি বনজ, ফলদ ও ভেষজ চারা রোপণের নির্দেশ দিয়েছেন। শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, বৃক্ষ রোপণের গুরুত্ব অনুধাবন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে ৫২ বছর আগে ১৯৭২ সালে ১৬ জুলাই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেন এবং তিনি সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানান।
 এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা পৃথিবীতে থাকবো না, তবে যে গাছগুলো আমরা রোপণ করবো সেগুলো যুগ যুগ ধরে রয়ে যাবে। পৃথিবীকে অক্সিজেন দেবে। 
অনুষ্ঠান শেষে তিনি ব্র্যাকের পক্ষ থেকে সবুজে সাজাই দেশ এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১০ হাজার গাছের চারা বিতরণ করেন। বাংলাদেশে পরিবেশ রক্ষায় ব্র্যাকের ১০ লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat