ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ২৩৪৩৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অধিনায়ক শুভমান গিলের হাফ-সেঞ্চুরি ও স্পিনার ওয়াশিংটন সুন্দরের বোলিং নৈপুন্যে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে লিড নিয়েছে  বিশ^ চ্যাম্পিয়ন ভারত। আজ সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারী  ভারত ২৩ রানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। এই জয়ে  সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচ জিম্বাবুয়ের ১৩ রানে এবং ভারত দ্বিতীয় ম্যাচে ১০০ রানে জিতেছিলো।
হারারেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ দশমিক ১ ওভারে ৬৭ রানের সূচনা পায়  ভারত। সিরিজে প্রথমবার খেলতে নেমে ৪টি চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৩৬ রানে থামেন ওপেনার যশ^সী জয়সওয়াল। তিন নম্বরে নেমে ১০ রানে বিদায় নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অভিষেক শর্মা।
৮১ রানে ২ উইকেট পতনের পর ভারতকে বড় সংগ্রহের পথে রাখেন অধিনায়ক শুভমান গিল ও ঋুতুরাজ গায়কোয়াড়। তৃতীয় উইকেটে ৪৪ বলে ৭২ রানের জুটি গড়েন তারা। এই জুটিতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে ১৮তম ওভারে আউট হন গিল। ৭টি চার ও ৩টি ছক্কায় ৪৯ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন গিল।
ইনিংসের শেষ ওভারে আউট হবার আগে ৪টি চার ও ৩টি ছক্কায় ২৮ বলে ৪৯ রান করেন ঋুতুরাজ। এতে ২০ ওভারে ৪ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় ভারত। জিম্বাবুয়ের ব্লেসিং মুজুরাবানি ও সিকান্দার রাজা ২টি করে উইকেট নেন।
জবাবে খেলতে ৭ ওভারে ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। এরমধ্যে জিম্বাবুয়ের অধিনায়ক রাজাকে ১৫ ও জনাথন ক্যাম্পবেলকে ১ রানে শিকার করেন ভারতের সুন্দর।
পঞ্চম উইকেটে ৫৭ বলে ৭৭ রানের জুটি গড়ে দলকে লড়াই ফেরানোর চেষ্টা করেন ডিওন মায়ার্স এবং ক্লাইভ মাদান্দে। ২৬ বলে ৩৭ রান করা মাদান্দেকে শিকার করে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন সুন্দর।
মাদান্দে ফেরার পর ওয়েলিংটন মাসাকাদজার সাথে ২১ বলে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়েও জিম্বাবুয়ের হার রুখতে পারেননি মায়ার্স। ৭টি চার ও ১টি ছক্কায় ৪৯ বলে অপরাজিত ৬৫ রান করেন মায়ার্স। ১০ বলে ১৮ রানে অপরাাজিত থাকেন মাসাকাদজা।
৪ ওভারে ১৫ রানে ৩উইকেট নিয়ে ম্যাচ সেরা  নির্বাচিত হন ভারতের সুন্দর।  এছাড়া  আবেশ খান ৩৯ রানে ২ উইকেট শিকার করেন।
আগামী ১৩ জুলাই একই ভেন্যুতে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ভারত ও জিম্বাবুয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat