ব্রেকিং নিউজ :
বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৬
  • ৪৩৪৩৪৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলার দায়রা জজ আদালত প্রাঙ্গনে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে । বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বুধবার দুপুরে বগুড়ার আদালত চত্বরে এই ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন । পরে আদালত সভাকক্ষে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। 
বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ এ, কে, এম, মোজাম্মেল হক চৌধুরী, স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. শহিদল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর, প্রশাসনিক ট্রাইব্যুনাল এর সদস্য (জেলা জজ) শরনিম আকতার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ)  আশিকুল খবির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার (পদন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি)  সুদীপ কুমার চক্রবর্তীসহ বিভিন্ন আদালতের বিচারকগণ, বগুড়া বার সমিতির সভাপতি ও সেক্রেটারীসহ আইনজীবিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নারী ও পুরুষদের জন্য আলাদা টয়লেট ও জরুরী প্রয়োজনে খাবার কেনার জন্য আলাদা ফুড কর্নারসহ  এই ন্যায়কুঞ্জ নির্মানে প্রায় ৫৩ লাখ টাকা ব্যয়ে করেছে বগুড়া গণপূর্ত বিভাগ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat