ব্রেকিং নিউজ :
বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৬
  • ২৩৪৩৪৮০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলায় আজ চরাঞ্চলে কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে উপ সহকারী কৃষি অফিসারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায়  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের  আয়োজন করে।
সংশ্লিষ্ট দপ্তরের হলরুমে বরিশাল অঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ শওকত ওসমান প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য  রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আলি আজিম শরীফ, এ এফ এম শাহবুদ্দিন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক।
বক্তারা বলেন, সরকার দেশের চরাঞ্চলের জমিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজে লাগাতে চায়। বিশেষ করে চরাঞ্চলের ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে। তাই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।  এক্ষেত্রে উপসহকারী কৃষি অফিসারদের করণীয় সম্পর্কে বিভিন্ন  তথ্য তুলে ধরা হয় প্রশিক্ষণে ।
প্রশিক্ষণে জেলার ৩০ জন উপসহকারী কৃষি অফিসারগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat