ব্রেকিং নিউজ :
বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৫
  • ৪৩৪৫৮২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার রাজধানী মস্কোর কাছে সোমবার আট তলা বিশিষ্ট্য একটি অফিস ভবনে আগুন ছড়িয়ে পড়ার পর  দুজন লোক সেখান থেকে প্রাণে বাঁচতে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছে এবং  এ ঘটনায় আরো কয়েকজন নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ফ্রায়াজিনো শহরের ওই ভবনে আগুন ছড়িয়ে পড়ার ভিডিও ফুটেজে ভবনটির উপরের তলাগুলোর কমপক্ষে তিনটি থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। এ ফুটেজে চারজনের একটি দলকে জানালার কাঁচ ভেঙ্গে বেরিয়ে আসার চেষ্টা করতে দেখা গেছে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ বলেন, ‘দুইজন পুরুষ পালানোর চেষ্টা করার সময় জানালা থেকে লাফ দেয়। এতে দুর্ভাগ্যবশত তাদের মৃত্যু ঘটে। এদিকে অষ্টম তলায় থাকা দুই মহিলার ভাগ্যে কি ঘটেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।’
গভর্নর বলেন, এ ভবনে প্রায় ৩০টি কোম্পানির অফিস রয়েছে। সেখানে আগুন ছড়িয়ে পড়ার সময় দুটি অফিস খোলা ছিল।
তিনি আরো বলেন, ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ায় সেখানে থাকা অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ফ্লোরের স্ল্য্যাব ধসে পড়ে।
জরুরি সার্ভিস জানায়, ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে প্রায় ৫,০০০ বর্গমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল।
নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে রাশিয়ায় অগ্নিকা- একেবারে সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat