ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ৫৬৬৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়া রোববার বলেছে, রুশ অধিভুক্ত ক্রিমিয়াতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য মস্কো যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। 
তারা জানায়, সেখানে এই ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ চারজন নিহত ও শতাধিক আহত হয়েছে। খবর এএফপি’র।
রাশিয়া নিযুক্ত কর্মকর্তারা জানান, সেভাস্তোপল শহরের একটি সৈকত এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেখানের শান্তি প্রিয় বাসিন্দাদের উপর পরিকল্পিত ক্ষেপণাস্ত্র হামলার জন্য ওয়াশিংটন এবং কিয়েভ দায়ী।
তারা জানায়, ইউক্রেন এই হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় সভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ প্রাথমিকভাবে বলেন, এই হামলায় তিন শিশু এবং প্রাপ্তবয়স্ক দ’ুজন নিহত এবং প্রায় ১২০ জন আহত হয়েছে।
পরে তিনি মৃতের সংখ্যা সংশোধন করে চারজনের কথা জানান। এদিকে আহতদের মধ্যে ৮২ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
রাজভোজায়েভ আরো বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 
ক্রিমীয় উপদ্বীপের কৃষ্ণ সাগর বন্দর নগরী এবং নৌ ঘাঁটি ২০১৪ সালে রাশিয়া দখল করে নিলেও এটি এখনো ইউক্রেনের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat