ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ৪৩৫৪৬১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ রোববার সকালে র‌্যালী , আলোচনা, বৃক্ষরোপণ, দুস্থদের মাঝে খাবার বিতরণসহ  জয়পুরহাট জেলা আওয়ামীলীগ নানা কর্মসূচির আয়োজন করে।  
দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলা শাখা  দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট । আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এস এম সোলায়মান আলী,  গোলাম হক্কানী,   সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখর মজুমদার, দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো, নন্দলাল পার্শী  প্রমূখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat