ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ৪৩৪৫৪৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) বাস্তবায়নে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও্ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
দেশের ৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৭.৯১ স্কোর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আজ রোববার বেলা ১১ টায় ঢাকায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন  (ইউজিসি) কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পুরস্কার প্রদান  করা হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর হাত থেকে ২০২২-২৩ অর্থবছরে দ্বিতীয় স্থান অর্জন করায় পুরস্কার গ্রহণ করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা সহ ইউসিজি’র সদস্যবৃন্দ, সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, এপিএ ফোকাল পয়েন্ট বৃন্দ।
শাবিপ্রবি'র এমন কৃতিত্বপূর্ণ অর্জনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন ,একটি প্রতিষ্ঠান/সংস্থায় সেবা প্রদানে গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি, দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ২০১৪-১৫ সাল থেকে দেশে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চালু করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতার উন্নয়ন, সব স্তরের কর্মকা-ে স্বচ্ছতা নিরূপণ এবং সরকার ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়ন অনেকটা সহজ হয়। আমাদের এ বিশ্ববিদ্যালয় সুশাসন, শিক্ষা ও গবেষণায় পথিকৃত।
উপাচার্য আরও বলেন, আজ আমাদের একটি বিরাট অনুষ্ঠানের মাধ্যমে সম্মানীত করা হয়। এ অর্জন শাবিপ্রবির। আজকের এই অর্জন আমাদের অনুপ্রেরণা হয়ে কাজ করবে। আগামী বছর সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাবিপ্রবি ১ম স্থান অর্জন করার প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat