ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৬-২০
  • ৪৩৪৫৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেট বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
আজ আন্ত:শিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার  একথা জানান।
তিনি জানান, আজ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৯ জুলাই থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো যথানিয়মে হবে।
তপন কুমার বলেন, এখানকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৮ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যার কারণে সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্যাকবলিত মানুষদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পরবর্তীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলে সে অনুয়ায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ৩০ জুন থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্প্রতি শিক্ষা বোর্ডের প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন অনুযায়ী সিলেট বিভাগে ৮ জুলাই পর্যন্ত বাংলা প্রথম পত্র ও দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথমপত্র ও ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষা হচ্ছে না। পরবর্তীতে এসব পরীক্ষার সময়সূচী জানিয়ে দেবে শিক্ষা বোর্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat