ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৬৫৭৬৯৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার বলেছেন, বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী বলেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে।
তিনি বলেন, তথ্য অধিকার আইন প্রণয়ন এবং তথ্য কমিশন প্রতিষ্ঠা করেছে, দেশের গণমাধ্যমের বিকাশ ও উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করেছে, গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী ও গতিশীল করার উদ্যোগ গ্রহণ করেছে।
আজ টাঙ্গইিলের ধনবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি  শুরুতেই ধনবাড়ী প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি ঐতিহ্যবাহী ধনবাড়ী ও মধুপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানান।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনে দৃঢ় প্রতিজ্ঞ, যার সুফল হিসেবে দেশের গণমাধ্যম এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারছে।
সাংবাদিকগণকে  নৈতিক দায়িত্ববোধ থেকেই বস্তুনিষ্ট সংবাদ-পরিবেশনের মাধ্যমে দুর্নীতি, মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ প্রতিরোধ ও নির্মূলে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat