ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ৩৪৪৫৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার খালিস্তানি চরমপন্থী হরদীপ সিং নিজ্জার হত্যা সংক্রান্ত মামলায় দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে  আলোচনা করেছেন। খবর এএফপি’র।   
মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, তিনি ইতালির আপুলিয়া অঞ্চলে জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও পৃথক আলোচনা করেছেন। আর বাইডেনের সাথে দেখা করা সবসময়ই আনন্দের। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের আরো ভালোর জন্য একসাথে কাজ করে যাবে।
মোদি এক্সে বলেছেন, ‘জি৭ শীর্ষ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সাক্ষাত হয়েছে।’  
সাক্ষাতকালে মোদি এবং ট্রুডো উভয় প্রধানমন্ত্রী পরস্পরকে উষ্ণ শুভেচ্ছা জানাতে দেখা গেছে। এ সময় মোদি এবং ট্রুডোর মধ্যে কি কথা হয় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  
ব্রিটিশ কলাম্বিয়ায় নিজ্জার হত্যাকা-ে ভারতীয় এজেন্টদের ‘সম্ভাব্য’ জড়িত থাকার বিষয়ে গত বছরের সেপ্টেম্বরে ট্রুডোর অভিযোগের পর দুই দেশের মধ্যে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে পড়ে। এদিকে নয়াদিল্লি ট্রুডোর এমন অভিযোগকে ‘অযৌক্তিক’ এবং ‘উদ্দেশ্যমূলক’ বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat