ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ৪৩৪৫৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লিওনেল মেসি ও লটারো মার্টিনেজের জোড়া গোলে গুয়াতেমালার বিপক্ষে শুক্রবার মেরিল্যান্ডে কোপা আমেরিকার শেষ প্রস্তুতি ম্যাচে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।
ল্যান্ডোভারের কমান্ডার্স ফিল্ডে ৪ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতি গোলে এগিয়ে গিয়েছিল গুয়াতেমালা। ওসকার সানটিসের ফ্রি-কিক থেকে আর্জেন্টাইন রক্ষনভাগ বিচলিত হয়ে যায়। মার্টিনেজ ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল জড়ান। কিন্তু সমতায় ফিরতে আর্জেন্টিনাকে খুব বেশীক্ষন অপেক্ষায় থাকতে হয়নি। গুয়াতেমালার গোলরক্ষক নিকোলাস হাগেনের ভুলে ১২ মিনিটে মেসি সমতা ফেরান। আর্জেন্টাইন অধিনায়কের ক্যারিয়ারে এটি ছিল ১০৭তম আন্তর্জাতিক গোল। আগামী বৃহস্পতিবার আটালান্টায় কানাডার বিপক্ষে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন শুরু করার আগে এটাই বিশ^ চ্যাম্পিয়নদের শেষ প্রস্তুতি ম্যাচ ছিল।
প্রতিপক্ষের রক্ষনভাগ ভেঙ্গে দ্বিতীয় গোল পেতে আর্জেন্টিনাকে বেশ বেগ পেতে হয়েছে। ৩৯ মিনিটে গুয়াতেমালার ডিফেন্ডার নিকোলাস সামায়োয়া ১৯ বছর বয়সী মিডফিল্ডার ভ্যালেন্টিন কারবোনিকে ফাউল করলে পেনাল্টি উপহার পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে শট নেবার দায়িত্ব মেসি মার্টিনেজের কাঁধে তুলে দেন। ইন্টার মিলানের এই ফরোয়ার্ড এই দায়িত্ব পালনে কোন ভুল করেননি। বিরতির আগে দুটি সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা। মেসির লো ফ্রি-কিক অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। মার্টিনেজের ওভারহেড কিক পোস্টে লেগে ফেরত আসে। ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ফিরতি বল জালে জড়ালেও অফসাইডের কারনে তা বাতিল হয়ে যায়।
দারুন এক দলীয় সমঝোতায় ৬৬ মিনিটে ৩-১ ব্যবধানে লিড নেয় আর্জেন্টিনা। গোল এরিয়ার ঠিক বাইরে মেসি এনজো ফার্নান্দেজের দিকে বল বাড়িয়ে দেন। চেলসি মিডফিল্ডার ফিরতি পাসে আবারো তা মেসিকে দিলে প্রথম সুযোগেই তিনি বল বাড়িয়ে দেন মার্টিনেজের দিকে। পোস্টে খুব কাছে থেকে মার্টিনেজ তার দ্বিতীয় গোল পূরণ করেন। ৭৭ মিনিটে আরেক অভিজ্ঞ তারকা এ্যাঞ্জেল ডি মারিয়ার থ্রু বলে মেসি আবারো স্কোরশিটে নাম লেখালে বড় ব্যবধানের জয় পায় বিশ^ চ্যাম্পিয়নরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat