ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ৫৬৪৬৬৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় রিমালকে দক্ষতার সাথে মোকাবেলা করেছে সরকার ।
তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালকে অত্যন্ত দক্ষতা ও পরিকল্পনার সাথে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এ দুর্যোগে উপকূলীয় অঞ্চলের ভেড়িবাঁধগুলো বিশেষ বিশেষ জায়গায় নষ্ট হয়েছে। মানুষের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সমস্যা। অনেক স্থানে লবণাক্ত পানি ওঠে মানুষ কষ্ট পাচ্ছে। এসব সংকট নিরসনে কাজ করছে সরকার।
তিনি আজ জেলার চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
উপজেলা প্রশাসনের আয়োজনে চরফ্যাশন সরকারি টি. ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। 
তিনি বলেন, সারা পৃথিবীতে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল হিসাবে বাংলাদেশের সুনাম রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগের সাথে সংশ্লিষ্ট সকল বিভাগকে ঐক্যবদ্ধ করে দুর্যোগ মন্ত্রণালয় রিমাল প্রতিরোধে কাজ করেছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক, পৌর মেয়র মো: মোরশেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat