ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৬
  • ২৪৩৪৭১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও সার্বেনিয়ার মডেল-অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের বিয়ের চার বছর যেতে না যেতেই বিবাহবিচ্ছেদের গুঞ্জন উঠেছে। বেশ কয়েক দিন ধরে চলা এ গুঞ্জনের বিষয়টি সত্যি হলে হার্দিকের সম্পত্তির নাকি ৭০ শতাংশের মালিক হবেন নাতাশা ও তার শিশুপুত্র অগস্ত্য। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, বিচ্ছদের পথে হাঁটছেন নাতাশা। এবং ডিভোর্স জল্পনা সত্যি হলে হার্দিকের সম্পত্তির ৭০% -এর মালিক হেন নাতাশা ও তার শিশুপুত্র অগস্ত্য। 
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নাতাশার পোস্টে তেমন ইঙ্গিতই রয়েছে। নাতাশা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘খুব শীঘ্রই কেউ পথে বসতে চলেছেন।’
এদিকে বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে হার্দিক জানিয়েছেলেন, তার সম্পত্তির সবটাই তার মায়ের নামে করা। যাতে ভবিষ্যতে সম্পত্তির ভাগ অন্য কাউকে দিতে না হয়। এককথায়, প্রথম থেকে আটঘাট বেঁধেই রেখেছিলেন ক্রিকেট তারকা।
অন্যদিকে পান্ডিয়া পদবি মুছলেও এখনও নাতাশার ইনস্টাগ্রামের দেওয়ালে হার্দিকের সঙ্গে বেশকিছু ছবি রয়েছে। এছাড়া ডিভোর্স নিয়ে চর্চার মাঝেই হার্দিকের ভাই ক্রুনাল পান্ডিয়া ছেলে ও ভাইপোকে নিয়ে মিষ্টি ছবি ইনস্টায় পোস্ট করেন। সেই ছবির কমেন্ট বক্সে লাল হৃদয়ের ইমোজি আঁকেন নাতাশা। সেই পোস্ট দেখে অনেকের দাবি, সবটাই মিডিয়ার বাড়াবাড়ি! একসঙ্গেই আছেন হার্দিক-নাতাশা।
২০২০ সালে ৩১ মে গাঁটছড়া বাঁধেন বর্তমানের ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক হার্দিক ও সাইবেরিয়ার মডেল এবং নৃত্যশিল্পী নাতাশা। সেই বছরেই ৩০ জুলাই তাদের প্রথম সন্তান অগস্ত্যের জন্ম হয়। তার পর প্রায় চার বছর কেটে গিয়েছে। আচমকাই ছন্দপতন তাদের সম্পর্কে। যদিও বিচ্ছেদ নিয়ে বিবৃতি মেলেনি দুজনের কারও তরফেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat