ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ২৩৪৩৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম মা হয়েছেন। গত ১০ মে মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ৩৫ বছর বয়সি এই অভিনেত্রী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অক্ষয় তৃতীয়ার দিন ফুটফুটে রাজপুত্রের জন্ম দিয়েছেন ইয়ামি গৌতম। সোমবার, সন্তানের জন্মের ১০ দিনের মাথায় সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়ে সুখবরটি করেছেন ইয়ামি গৌতম ও পরিচালক আদিত্য ধর।
সোমবার (২০ মে) আদিত্য ধর ইনস্টাগ্রাম পোস্টে পুত্র সন্তান আগমনের খবরটি জানান। এ তারকা দম্পতি পুত্রের নাম রেখেছেন বেদাবিদ। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই পরিচালক। পরে ইয়ামি গৌতমও পোস্টটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন।
‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমা পরিচালনা করেন আদিত্য ধর। এ সিনেমার সেটে ইয়ামি ও আদিত্য ধরের প্রেমের সম্পর্কের শুরু। তবে বিয়ের আগে একসঙ্গে জনসম্মুখে হাজির হননি তারা। ২০২১ সালের ৪ জুন গোপনে বিয়ে করেন এই দম্পতি।ইয়ামি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘বাদলাপুর’, ‘কাবিল’, ‘সরকার থি’, প্রভৃতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat