ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৪
  • ৩২৪৩২৩৬৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল আজ রাতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।  
সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ১৬ থেকে ১৮ মে অনুষ্ঠেয় ‘ফার্স্ট মিটিং অব দ্য প্রিপারেটরী কমিটি ফর দ্য সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার্স অব পার্লামেন্ট (২০২৫)’ শীর্ষক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে এই প্রতিনিধিদল যাচ্ছে।
সম্মেলনে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্মসচিব মো. এনামুল হকও প্রতিনিধিদলের সঙ্গে সুইজারল্যান্ড যাচ্ছেন।
উল্লেখ্য, সুইজারল্যান্ড সফরে স্পিকার ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদরদপ্তরে ‘প্রিপারেটরি কমিটি ফর দ্য ফিফটিন্থ সামিট অব উইমেন স্পিকার্স অব পার্লামেন্ট’ শীর্ষক সভাতেও অংশগ্রহণ করবেন।
সফর শেষে স্পিকার আগামী ২০ মে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat