ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-০১
  • ৩৪৫৭৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেষ মুক্তি পাওয়া প্রতিটি সিনেমায় নিজেকে ভেঙেছেন অভিনেত্রী আলিয়া ভাট। তার অভিনয়ও মুগ্ধ করেছে ভক্তদের। বর্তমানে সংখ্যার চেয়ে ব্যতিক্রমী কিছু কাজের অংশ হওয়ার দিকে জোর দিচ্ছেন তিনি। 
সেই ধারাবাহিকতায় কিছুদিন আগেই তিনি যুক্ত হয়েছেন যশরাজ ফিল্মসের স্পাই ঘরানার একটি সিনেমায়। নারী প্রধান গল্পে নির্মিতব্য এই সিনেমাটিতে আলিয়া মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। তবে এবার নতুন খবরে সবাইকে চমকে দিলো যশরাজ ফিল্মস। চমক দিয়ে কামব্যাক করা অভিনেতা ববি দেওলের সঙ্গে লড়াই করবেন আলিয়া। কারণ সিনেমাটিতে সম্প্রতি ভিলেন হিসেবে যুক্ত হয়েছেন ববি। 
জানা গেছে, এই সিনেমাটিতে মোট ৭টি অ্যাকশন দৃশ্য থাকবে। আসলে দুর্ধর্ষ অ্যাকশন সিনেমা নির্মাণ করতে কোনো কমতি রাখছেন না নির্মাতা। এর আগে যদিও যশরাজ স্পাইভার্সের সিনেমাগুলোতে দাপুটে মহিলা চরিত্র দেখা গেছে, তবে এবার পুরো বিষয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছেন আদিত্য চোপড়া। সিনেমাটিতে আলিয়া ভাটকে মার্শাল আর্টস করতে দেখা যাবে। আরেকটি দৃশ্যে ববির সঙ্গে দুর্ধর্ষ অ্যাকশনে মুখোমুখি হবেন আলিয়া। সব মিলিয়ে দারুণ একটি সিনেমা দর্শকদের উপহার দিতে চাচ্ছেন সংশ্লিষ্টরা। সেই লক্ষ্যেই আসছে সেপ্টেম্বর মাস থেকে এই সিনেমাটির শুটিং শুরু করবেন পরিচালক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat