ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৪-২২
  • ৫৪৪৫৯৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তীব্র তাপদাহে জয়পুরহাটেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার পাশাপাশি হাসপাতালে ডায়রিয়া, পাতলা পায়খানাসহ নানা রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতাল ঘুরে চিকিৎসকের কথা বলে জানা যায়, ১৯ এপ্রিল রোগী ভর্তি ছিল ৩৮৪ জন। ২০ এপ্রিল দাঁড়ায় ৪৬৩ জনে। এ ছাড়াও প্রতিদিন গড়ে ১৯০ থেকে দুই শ জন রোগী জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন। ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা হচ্ছে ২৭ জন। গরমে জ্বর, সর্দি, কাশি, মাথা ঘুরা, পাতলা পায়খানাসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা বলে জানান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শহীদ হোসেন।
বদলগাছী আবহাওয়া অফিস জানায়, জয়পুরহাট জেলায় তাপমাত্রা ৩৯ ও ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠা নামা করছে। জেলা স্বাস্থ্য বিভাগের পাশাপাশি তথ্য অফিস সরকারের হিট সতর্ক বার্তা প্রচার করছেন । জয়পুরহাটে দিনের বেলা বাতাসে আগুনের হল্কা অনুভব হচ্ছে।
২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক জানান, হিট স্টোক থেকে রক্ষার জন্য জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, তরল খাবার ও প্রচুর পরিমানে পানি পান করা, ঘন ঘন চোখ মুখে পানি দেওয়া, বাড়িতে তৈরি লেবুর শরবত পান করা, রাস্তার পাশের রঙিন পানি পান না করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। এছাড়া কোন সমস্যা দেখা দিলে নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat