ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৪-২১
  • ৪৩৪৮০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানীবাংগুইয়ের কাছে যাত্রীবোঝাই নৌকা ডুবে অন্তত ৫৮ জন মারা গেছে।নাগরিক সুরক্ষা প্রধান শনিবার এ কথা জানিয়েছেন।
টমাস ডিজিমাসে রেডিও গুইরাকে বলেছেন, “আমরা ৫৮টি প্রাণহীন মৃতদেহ তুলতে পেরেছি। পানির নিচে ঠিক কতোজন আছে আমরা তা বলতে পারছি না।”
প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও থেকে জানা গেছে, কাঠের নৌকাটি তিনশরও বেশি যাত্রী বহন করছিল। এমপোকো নদীতে ডুবে যাওয়ার সময়ে নৌকায় অনেকেই  দাঁড়িয়ে ছিলো এবং কেউ কেউ নৌকার কাঠের কাঠামোয় বসে ছিলো।
রাজধানী বাংগুই থেকে ৪৫ কিলোমিটার দূরে মাকোলোর গ্রাম প্রধানের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ৪০ মিনিট পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছায়।
শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সরকার সমবেদনা জানিয়ে এক ঘোষণায় বলেছে, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু  হয়েছে।
জাতিসংঘের দ্বিতীয় স্বল্পোন্নত দেশের তালিকায় স্থান পাওয়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ২০১৩ সাল থেকে গৃহযুদ্ধে জর্জরিত।
ওই বছর সেলেকা নামক এমকটি মুসলিম-অধ্যুষিত সশস্ত্র জোট সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এক সময়ে ফরাসী ঔপনেবিশক এই দেশে এই গৃহযুদ্ধ শুরু হয়।
তবে ২০১৮ সাল থেকে গৃহযুদ্ধের তীব্রতা কমে আসলেও সোনা ও  হীরার মতো সম্পদ নিয়ে বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে সংঘাত চলছে।
এখনও দেশটির কিছু এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat