ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৮
  • ২১২৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়,পৌর শহরের সুরমা সেতুর কাছে  আজ সকালে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সংগীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান (৩৫) ও ছাত্তার মিয়া (৩০) নিহত হয়েছে।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন। তাঁদেরকে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পাগল হাসানের ঘনিষ্ট বন্ধু আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক সংগীতশিল্পী ফজলে রাব্বী স্মরণ বলেন, গতকাল বুধবার রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাসান একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। বৃহস্পতিবার সকালে একটি অটোরিকশায় করে তিনি ও তাঁর সঙ্গীরা গ্রামের বাড়ি ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে ফিরছিলেন। পথে সকাল ছয়টার দিকে ছাতকের সুরমা সেতু এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাসান ও ছাত্তার নিহত হন। আহত হন একই গ্রামের জাহাঙ্গীর, রূপণ ও লায়েছ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সংগীতশিল্পী পাগল হাসানসহ দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তাঁর মৃত্যুর সংবাদে সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
এক বিবৃতিতে সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এম মুহিবুর রহমান মানিক,সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য ড.মোহাম্মদ সাদিক, সাবেক সংসদ সদস্য এডভোকেট শামছুন নাহার বেগম,জেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল হুদা মুকুট,সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল আবেদীন,জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী,বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক বাউল আল হেলাল,জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বাউল শাহজাহান সিরাজ ও লেখক গবেষক সৈয়দা আখি হক গীতিকার সুরকার ও শিল্পী পাগল হাসানের মর্মান্তিক মৃত্যূতে গভীর শোক প্রকাশ ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat