ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৫
  • ২৩৪৩৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সমন্বিতভাবে কাজ করে মন্ত্রণালয়ের সুনাম বৃদ্ধি করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। 
আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত সময়ে একটি স্মার্ট মন্ত্রণালয় তৈরি করতে পারবো, ইনশাআল্লাহ।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
শফিকুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবে রূপদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০৪১ অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করে চলেছেন। একটি সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সমৃদ্ধ দেশ গড়তে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরো বলেন, কর্মীদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে বিদেশে প্রেরণ করতে হবে। এ লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক ও যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat