ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৪
  • ২৩৪৩৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, গত রাতে ইসরায়েলে ইরানের হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি পাল্টা হামলা চালায়, তাহলে আবারও কঠোর শক্তি নিয়ে হামলা চালাবে ইরান।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাঘেরি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়, তাহলে আজ রাতের সামরিক পদক্ষেপের চেয়ে আমাদের প্রতিক্রিয়া হবে অনেক বড়।’
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ প্রধান পশ্চিমা মিত্রদের সহায়তায় ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের হামলার সময় ৯৯ শতাংশই আটকে দিয়েছে। কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাটিতে পড়েছে, বিশেষ করে দক্ষিণ ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানিও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনো দেশ যদি ইসরাইলকে ইরানে হামলা চালাতে সহায়তা করে তাহলে তাদের মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।
এক বিবৃতিতে আশতিয়ানি বলেন, ইরানে হামলা চালাতে ইসরায়েলের জন্য কোনো দেশ তাদের আকাশসীমা বা মাটি খুলে দিলে, তারাও চূড়ান্ত জবাব পাবে।
এদিকে ইসরায়েলি সামরিক মুখপাত্র আর অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানি হামলা নস্যাৎ করে দেওয়া হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্স-এ পোস্টে লিখেছেন, 'আমরা বাধা দিয়েছি, আমরা প্রতিহত করেছি, একসাথে আমরা জিতবো।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat