ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৪
  • ২৩৪৩৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলের সামরিক বাহিনী রোববার বলেছে, শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো ইরানের হামলা ‘ব্যর্থ হয়েছে’।  শনিবার রাতে চালানো এসব হামলার ৯৯ শতাংশ ইসরায়েলি বাহিনী ঠেকিয়ে দিয়েছে। খবর এএফপি’র।
টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘ইরানের হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’
হাগারি বলেন, ইসরায়েলের অভিমুখে যেসব ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল সেসবের কোনটিই তাদের ভূখ-ে প্রবেশ করেনি এবং ‘মাত্র কয়েকটি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের এসব হামলা মোকাবেলায় কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, এসব ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ‘নেভাটিম ঘাঁটিতে হালকা আঘাত হেনেছে।’
 প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং আরো মিত্র দেশের সাথে একত্রে আমরা ইসরায়েল রাষ্ট্রের ভূখ- রক্ষা করতে পেরেছি।’
গ্যালান্ট আরো বলেন, ‘ইরানের হামলা এখনো শেষ হয়নি। এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat