ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৪
  • ২৩৪৩২৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
“মুছে যাক  গ্লানি ,ঘুচে যাক জরা, অগ্নি¯œানে শুচি হোক ধরা” এ স্লোগানকে  সামনে নিয়ে নড়াইলে নানা আয়োজনে  বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত হয়েছে।পুরাতন বর্ষকে বিদায় দিয়ে নতুন বর্ষকে বরণ করতে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় বর্ষবরণ উদযাপন কমিটির আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে  ও জেলা শিল্পকলা একাডেমিতে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আজ সকাল ৭ টায়  নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় প্রভাতি সংগীত অনুষ্ঠিত হয়। পরে সকাল ৮ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সুচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।এ সময় পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম,স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ -পরিচালক জুলিয়া শুকায়না,  পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সভাপতি  মলয় কুমার কুন্ডু প্রমূখ উপস্থিত  ছিলেন।
উদ্বোধন শেষে ওই স্থান থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শিল্পকলা একাডেমি চত্বরে  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও হাড়িভাঙ্গা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও দিনের অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat