ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৪-১১
  • ৩৪৪৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উৎসব ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে দিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামাত। খাগড়াছড়ির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে প্রধান ঈদের জামাত। জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রধান জামাতের খুতবা পাঠ করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী মসজিদ এর খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুন নবী হক্কানি।
নামাজ শেষে পাহাড়ের শান্তি সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশসহ দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং ফিলিস্তিনি জনগণের জন্য রহমত কামনা করে দোয়া করা হয়।জামাতে খাগড়াছড়ির জেলা প্রশাসক  মোঃ সহিদুজ্জামান ,পৌর সভার প্যানেল মেয়র,মোঃ শাহ আলম সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। নামাজ শেষে মুসুল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ উদযাপন করেন।
এ ছাড়াও  জেলা সদরে বায়তুশ শরফ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদসহ ৯ টি স্থানসহ জেলার বিভিন্ন উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat