ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৭
  • ৫৬৫৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাই মাসে ব্রাজিল সফর করতে পারেন। সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ব্রাজিলের রাষ্ট্রপতির আমন্ত্রণ নিয়ে এসেছেন।
সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরোর সঙ্গে আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দ্বিপাক্ষিক বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (ব্রাজিলের) প্রেসিডেন্ট লুলার আমন্ত্রণ জানিয়েছেন এবং আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাজিল সফর হতে পারে। 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে দক্ষিণ আমেরিকার সবচেয়ে প্রভাবশালী দেশ ব্রাজিলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা হয়েছে।
২০২৩ সালে, রাষ্ট্রপতি লুলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনের ফাঁকে দেখা করেছিলেন।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের প্রেসিডেন্ট আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই ব্রাজিল সফর করবেন।
গত বছর দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠকের কথা উলে¬খ করে তিনি বলেন, উভয় নেতার মধ্যে চমৎকার বৈঠক হয়েছে এবং তারা খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন।
বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার প্রশংসা করে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের মতো অনেক ক্ষেত্রে তাদের একই অবস্থান রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের (বাংলাদেশ ও ব্রাজিল) অভিন্ন এজেন্ডা রয়েছে এবং এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার সুযোগ করে দিয়েছে।’
ব্রাজিল উভয় দেশের উন্নয়ন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার অগ্রগতি এবং দারিদ্র্য, ক্ষুধা ও জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীরতর করতে আগ্রহী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat