ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৭
  • ২৩২৩৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলার মেঘনা নদীতে বেপরোয়াভাবে বাল্কহেড চলাচল করার কারণে ৩টি বাল্কহেড ধাওয়া করে ছয়জনকে আটক করা হয়েছে।
মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থান থেকে তাদেরকে আটক করে চাঁদপুর নৌ-থানা পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত  মিনি কক্সবাজার এলাকায় তিনটি বাল্কহেড বেপরোয়াভা গতিতে চলার কারণে নৌ পুলিশ স্পিডবোট নিয়ে ধাওয়া করে। এ সময় বাল্কহেডে থাকা শ্রমিক মোজাম্মেল সরদার (৪৬), মো. শাহীন (২৫), শাহাদাত আকন (৩০), লিয়ন হাওলাদার (২৪), মো. রাসেল (৩৭) ও মো. মহিবুল্লাহ (২২) কে আটক করা হয়।
তাদের সাথে থাকা তিনটি স্টিলের তৈরী বাল্কহেড আলামত হিসেবে জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat