ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৩
  • ২৩৪৫৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি'র সঙ্গে বাংলাদেশে বাহরাইনের রাষ্ট্রদূত আব্দুল রহমান এম আহমেদ আল গৌদের এক বৈঠক আজ অনুষ্ঠিত হয়। 
বৈঠকে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, বর্তমানে বাহরাইনের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আজকের বৈঠকে আলোচনা  হয়েছে।  আলোচনা ছিল খুবই আন্তরিক। দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করতে আমরা একমত হয়েছি।
আইনমন্ত্রী বলেন, বাহরাইনের সাথে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে, আমাদের দুই লাখের অধিক বাঙালি বাহরাইনে চাকরি করছেন। 
তিনি বলেন, আজকের আলাপ-আলোচনার সময় রাষ্ট্রদূত জানিয়েছেন,  কোভিড-১৯ এর সময় যখন ভ্যাকসিন দেওয়া হচ্ছিল তখন বাহরাইনের বাদশাহ  তাঁর দেশের নাগরিকের সঙ্গে বাঙালিদের কোনো বৈষম্য করেননি। করোনা প্রতিরোধে সবাইকে সমান সেবা দিয়েছিলেন।
বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব মো.  গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. হাফিজ আহমেদ চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat