ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৪-০১
  • ২৩৪৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ বেপরোয়া হয়ে উঠেছে মির্জা ফকরুল ইসলাম আলমগীর-এর মন্তব্যের কঠোর সমলোচনা করে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, আওমায়ী লীগের নেতাকর্মীদের গালিগালাজ করায় বিএনপি রসাতলে যাচ্ছে, আগামীতে বিএনপি দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না। সোমবার সকালে মাদারীপুরের কুকরাইল এলাকায় নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ১৭ কোটি মানুষের প্রিয় দল আওয়ামী লীগ। মির্জা ফকরুল ইসলাম আলমগীরের পূর্ব পুরুষরা পাকিস্তানীদের দালাল ছিল। তারা স্বাধীনতাবিরোধী আলবদরের দালাল ছিল, এটা প্রমাণিত। সেই সাম্প্রদায়িক রাজনীতি, বিএনপি এখনো সমর্থণ করে। সেই স্বৈরাচার রাজনীতিকে বিএনপি বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। সেটা কোনদিনই বাস্তবায়ণ হবে না।
ঢাকা-১০ আসনের এ সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম আরো বলেন, বিএনপি বিদেশী প্রভুদের কাছে আত্মসমার্পণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চেয়েছিল। দেশের মানুষের প্রতি সম্মানবোধের জায়গাটি ভুলে গিয়ে রাজনৈতিক নেতৃত্ব হারিয়ে দেউলিয়া হয়ে বিদেশীদের কাছে নালিশ করেছে। কোন কোন বিদেশী প্রভুদের পেসক্রিপশন অনুযায়ী আন্দোলনের নামে নাটক করেছে, মানুষকে জ¦ালিয়ে পুড়িয়ে মেরেছে।
এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি বজলুর রহমান মন্টু খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat