ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩১
  • ৩৪৮১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলায় আজ সর্বজনীন পেনশন স্কিম জেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবেবাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টা থেকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা'র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় পেনশন স্কিমের চারটি ধাপ প্রবাস স্কিম,প্রগতি স্কিম,  সুরক্ষা স্কিম ও সমতা স্কিম সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়। কোন স্কিমে মাসিক কত টাকা করে কত মাস পর্যন্ত কিস্তি দিতে হবে এবং ঐ ব্যাক্তি কতমাস পর্যন্ত কত টাকা করে পেনশন প্রাপ্ত হবেন সে নিয়েও আলোচনা হয়।
জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা'র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সোনালী ব্যাঙ্কের ডিজিএম ওলিউল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক মোঃ আব্দুল খালেক, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুর রহমান,  অগ্রনী বংকের এসও রোকনুজ্জামান, আশা'র জেলা ম্যানেজার টি এম হালিম, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আজহার আলী বক্তব্য রাখেন৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat