ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৮
  • ৪৩৪৬৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গতকাল বায়ার্ন মিউনিখের অনুশীলনে ফিরেছেন ইংলিশ তারকা হ্যারি কেন। তবে ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে শনিবারের ম্যাচে অধিনায়ক ম্যানুয়েল নয়্যারের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
এক বিবৃতিতে বায়ার্নের পক্ষ থেকে জানানো হয়েছে কেন আবারো অনুশীলনে ফিরেছেন। সোমবার থেকে তিনি ব্যক্তিগত ভাবে অনুশীলন শুরু করেছেন।
৩৮ বছর বয়সী নয়্যার দলে ফিরলেও জার্মান জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে পেশীর ইনজুরিতে পড়ে আন্তর্জাতিক দুটি প্রীতি ম্যাচেই দলের বাইরে ছিলেন।
আন্তর্জাতিক বিরতির আগে বুন্দেসুলগায় ড্রামস্ট্যাডের বিপক্ষে বায়ার্নের ৫-২ গোলের জয়ের ম্যাচটিতে কেন গোঁড়ালির ইনজুরিতে পড়েছিলেন। কিন্তু তারপরও ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট ব্রাজিল ও বেলজিয়ামের বিপক্ষে দুটি ম্যাচের জন্য তাকে দলে রেখেছিলেন। যদিও একটি ম্যাচও কেনের খেলা হয়নি। ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পরপরই কেনকে পুনর্বাসনের জন্য বায়ার্নে ফেরত পাঠিয়ে দেয়া হয়।
৩০ বছর বয়সী কেনের গেঁড়ালির ইনজুরির অতীত ইতিহাস রয়েছে। ২০২১ সালে এপ্রিলে আগের ক্লাব টটেনহ্যামের হয়ে সর্বশেষ তিনি এই ইনজুরির কারনে খেলতে পারেননি।
বায়ার্ন জানিয়েছে বুধবার নয়্যার ব্যক্তিগত অনুশীলন সেশন সম্পূর্ণ করেছেন।
এদিকে ডিফেন্সিভ মিডফিল্ডার আলেক্সান্দার পালকোভিচ প্রথমবারের মত জার্মান জাতীয় দলে ডাক পেলেও টনসিলে সমস্যার কারনে দুটি ম্যাচই মিস করেছেন। তিনিও বায়ার্নে ফিরে ব্যক্তিগত ভাবে অনুশীলন শুরু করেছেন।
এই মুহূর্তে জাভি আলনসোর অপরাজিত বায়ার লেভারকুজেনের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে বুন্দেসলিগা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন। মৌসুম শেষ হতে আর মাত্র আট ম্যাচ বাকি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat