ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৫
  • ২৩৪৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় প্রায় এক ডজন লোক আহত হয়েছে। সোমবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুত কেন্দ্রে আগুন ধরে গেছে। খবর এএফপি’র।
কিয়েভ বলেছে, রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ এবং ওদেসায় ড্রোন হামলা চালায়। সম্প্রতি উভয় দেশকেই বিদ্যুত কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালাতে দেখা যায়।
সোমবার টেলিগ্রামে এক বার্তায় গভর্নর ওলেগ কিপার বলেন, ‘শত্রুরা আবারও ওদেসা অঞ্চলে একাধিক ড্রোন হামলা চালিয়েছে।’
তিনি আরো বলে, ‘রাশিয়ার এসব হামলা বিদ্যুত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ওদেসার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।’
ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র নাটালিয়া গুমেনিউক জাতীয় টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ নগরীতে রাশিয়ার ড্রোন হামলায় প্রায় ১১ জন আহত হয়েছে।
এদিকে রাশিয়ার স্থানীয় এক গভর্নর বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তোভের একটি বিদ্যুত কেন্দ্রে আগুন ধরে গেছে। 
গভর্নর ভ্যাসিলি গোলুবেভ টেলিগ্রাম পোস্টে বলেন, কিয়েভের এসব ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নভোচেরকাস্ক বিদ্যুত কেন্দ্রের দ’ুটি ইউনিট বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, সেখানে ড্রোন হামলায় ট্রান্সফরমার সাবস্টেশনে আগুন ছড়িয়ে পড়লে যত দ্রুত সম্ভব তা নিভিয়ে ফেলা হয়। 
তিনি আরো বলেন, বিদ্যুৎ কেন্দ্রটির দু’টি ইউনিট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat