ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৩৪৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি অর্থবছরে (২০২৩-’২৪) শিল্প মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর ফেব্রুয়ারি-’২৪ পর্যন্ত ৮ মাসে প্রকল্প ভিত্তিক আর্থিক বরাদ্দের ভিত্তিতে এডিপি বাস্তবায়নের অগ্রগতির হার ৩১ দশমিক ৫৯ শতাংশ। এই হার জাতীয় অগ্রগতির চেয়ে সামান্য বেশি। একই সময়ে এডিপি বাস্তবায়নে জাতীয় অগ্রগতির হার ৩১.১৭ শতাংশ। 
চলতি অর্থবছরে (২০২৩-’২৪) শিল্প মন্ত্রণালয়ের মার্চ মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন পর্যালোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়। আজ রোববার  রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের (শিল্প ভবন) সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্বে এ পর্যালোচনা সভা সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।
এ সভায় জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের অধীন তিনটি কারিগরিসহ ২৬টি প্রকল্পের জন্য মোট বরাদ্দ ২ হাজার ৮২৩ কোটি ১২ লাখ টাকা। বরাদ্দকৃত অর্থের মধ্যে জিওবি খাতে ২ হাজার ২০২ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প সাহায্য ৮ কোটি ২২ লাখ টাকা এবং স্ব-অর্থায়ন রয়েছে ৬১২ কোটি ৫৬ লাখ টাকা।
সভায় শিল্প মন্ত্রণালয়ের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিকল্পনা, মাসভিত্তিক বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন ও গৃহীত সিদ্ধান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধান ও প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।
শিল্পমন্ত্রী কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্পগুলোর অগ্রগতি শতভাগ নিশ্চিত এবং যথাসময়ে কাজ শেষ করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি এক্ষেত্রে নিবিড় মনিটরিং ও টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন। প্রকল্প পরিচালকবৃন্দ প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নতুন প্রকল্পগুলোর ফিজিবিলিটি স্টাডি দ্রুত সম্পন্ন করতে নির্দেশনা দেন এবং এডিপি পর্যালোচনা সভায় গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীদের উপস্থিতি নিশ্চিত করারও অনুরোধ জানান ।
সভায় বিসিআইসি, বিসিক, বিএসইসি, বিএসটিআই, বিএসএফআইসি, বিটাক, এনপিও, বিআইএম-সহ শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন এবং প্রকল্প পরিচালকরা অনলাইনে যুক্ত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat