ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৫৬৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা। 
২৬ মার্চ সকাল ০৭টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সাভার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ রওয়ানা হবেন। সকাল ১১টায় বনানী চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। 
উক্ত আলোচনা সভায় জাতীয়পার্টি, অঙ্গ ও সহযোগীসংগঠন সমূহের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য পার্টির পক্ষ থেকে  অনুরোধ জানানো হয়েছে। 
এ ছাড়াও সারাদেশের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌরসভাসহ প্রতিটি ইউনিটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালনের জন্য পার্টির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat