ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৩
  • ৭৮৭৯৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। গত ৪ মার্চ সস্ত্রীক সিঙ্গাপুর যান।
শনিবার (২৩ মার্চ) ইফতারের আগে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন।
প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম জামিনে মুক্তি পান। কারাগারে বন্দী থাকা অবস্থায় তার প্রায় ৬ কেজি ওজন কমে যায়। কারামুক্তির পর মির্জা ফখরুল ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এক চিকিৎসককে দেখান এবং বাসায় থেকে তার তত্ত্বাবধানে চিকিৎসা নেন।
সিঙ্গাপুরে যাওয়ার পর সেখানে দু’টি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বিএনপি মহাসচিব। সেখানে তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এসব পরীক্ষায় তার স্বাস্থ্যের প্যারামিটার নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন।
৭৭ বছর বয়সী মির্জা ফখরুল ইসলাম আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ ২০২৩ সালের ২৪ আগস্ট তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২০১৫ সালে কারাবন্দী অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান। এরপর তাকে ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat