ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৩-২১
  • ৪৩৭৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থাই রাজা মহা ভাজিরালংকর্নের দ্বিতীয় পুত্র বলেছেন, তিনি দুই দশকেরও বেশি সময় বিদেশে থাকার পর স্থায়ীভাবে রাজ্যে ফিরে যেতে চান। বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।
১৯৯০’র দশকে তার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের পর ভাচারেসর্ন বিভাচরাওংসে মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠেন। কিন্তু তিনি গত বছরের আগস্টে অপ্রত্যাশিতভাবে থাইল্যান্ড সফর করেন।
এই সফরটি থাই মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলেও প্রাসাদ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
এখন দেশে ফিরে ৪২ বছর বয়সী ‘ব্যাঙ্কক পোস্ট’কে বলেছেন, তিনি ফিরে যেতে চান কিন্তু জোর দিয়েছেন তার নিজের ‘কোন আকাঙ্খা নেই।’
তিনি বলেছেন, তিনি সেখানে ‘ব্যক্তিগতভাবে ছিলেন এবং তার প্রত্যাবর্তনকে স্থায়ী করতে চান।
তিনি বলেন, ‘আমাকে কেউ আসতে বলেনি। আমি কারো প্রতিনিধিত্ব করছি না।’
তিনি বলেছেন, ‘আমি কোনো কিছুর জন্য প্রতিযোগিতা করতে চাই না। আমার কোনো সম্পদ নেই, কোনো ক্ষমতা নেই।’
প্রাক্তন অভিনেত্রী সুজারিনী বিভাচরাওংসের সাথে রাজার দ্বিতীয় বিবাহের চার পুত্রের মধ্যে ভাচারেসর্ন দ্বিতীয়। কেউই সরকারি রাজকীয় উপাধি ব্যবহার করেন না।
তিনি ‘ব্যাংকক পোস্ট’কে বলেন, ‘আমার নিজের যোগ্যতায় মূল্য দেওয়ার বাইরে আমার অন্য কোনো আকাঙ্খা নেই।’
সাম্প্রতিক সপ্তাহগুলিতে তিনি উত্তরের শহর চিয়াং মাইয়ের একটি মন্দির পরিদর্শনের পাশাপাশি থাইল্যান্ডের আইনজীবী পরিষদের সাথে সাক্ষাতের ইনস্টাগ্রাম ছবিগুলো শেয়ার করেছেন।
ভাচারেসর্ন সংবাদপত্রকে আরও বলেছেন, তিনি একটি থাই পাসপোর্ট এবং আইডি পেয়েছেন এবং যুক্তরাষ্ট্র থেকে চলে যাবেন। তিনি একজন আইনজীবী হিসেবে কাজ করেন এবং রাজ্যে স্থায়ীভাবে বসবাস করবেন।
প্রাসাদ তার সফরের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
রাজা, যার চারটি বিবাহ থেকে সাতটি সন্তান রয়েছে, তিনি আনুষ্ঠানিকভাবে একজন উত্তরাধিকারীর ও নাম দেননি। যদিও রেওয়াজ অনুযায়ী উত্তরাধিকার হওয়ার নিয়ম পুত্রদের।
রাজার বড় মেয়ে রাজকুমারী বজ্রকিটিয়াভা মাহিদোল ২০২২ সালে ধসে পড়ে চেতনা হারানোর পর থেকে হাসপাতালে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat