ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ৩২৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার দায়ে ১০ জেলেকে আটক করেছে নৌ-থানা পুলিশ। 
এর মধ্যে ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা, একজনকে ৫ হাজার টাকা জরিমানা এবং তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।
শুক্রবার রাতে এসব তথ্য জানান- চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
গ্রেফতার জেলেরা হলেন- মো. আরিফ সৈয়াল (২০), ইয়াসিন সৈয়াল (২৮), এমবি রাজু সৈয়াল (৩৫), হাসান বেপারী (২৫), মো. নজরুল বেপারী (১৫), মো. আবু সুফিয়ান (২০), মো. জিসান (১৬), মো.নবীন হোসেন (১৮), মামুন হোসেন আলী (৩৫) ও মো. শাজালাল (২৪)। এদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ও বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
ওসি বলেন, ১৪ মার্চ সন্ধ্যা হতে ১৫ মার্চ সন্ধ্যা পর্যন্ত নৌ-পুলিশ মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষায় অভিযান পরিচালনা করে। গত মধ্যরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় হাতেনাতে এসব জেলেদের আটক করা হয়।
আসামীদের হেফাজত হতে ৪০ হাজার মিটার কারেন্ট জাল তিনটি ইঞ্জিন চালিত পুরাতন কাঠের তৈরী জেলে নৌকা জব্দ করা হয়। জব্দকৃত আলামত নৌ-পুলিশ হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat