ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ৩২৪৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেছেন, অবৈধ দখল উচ্ছেদ করে রেলের জমি উদ্ধার করা হবে। সারাদেশে রেলের প্রায় ২৩ হাজার একরের বেশি জমি বেদখল হয়ে আছে। এখনো অনেকে রেলওয়ের জমি দখলে নেয়ার চেষ্টা করছে। অনেকে ভুয়া কাগজপত্র তৈরি করে রেলের জমি ভোগদখল করছে, তাদেরকে উচ্ছেদ কার্যক্রম চলছে।
আজ রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ হলরুমে রেলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জিল্লুল হাকিম বলেন, যাদের সঠিক কাগজপত্র আছে তারা রেলের জমি ব্যবহার করতে পারবে, যাদের কাগজপত্র ঠিক নেই তাদেরকে উচ্ছেদ করা হবে। রেলের জমি ভোগ করতে হলে লিজ নিয়ে ভোগ করতে হবে।
ট্রেনের ভাড়া বৃদ্ধি করার কোনো পরিকল্পনা আছে কি না- সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপাতত ট্রেনের ভাড়া বৃদ্ধি করার কোনো পরিকল্পনা নেই। তবে বর্তমান নির্ধারিত ভাড়া অনেক বছর ধরে আছে। সবকিছুর দাম বেড়েছে। তেলের, বগির ও ইঞ্জিনের দাম বেড়েছে এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন বেড়েছে। কিন্তু ট্রেনের টিকিটের দাম বাড়েনি। ট্রেনের টিকিটের ভাড়া বাড়ানোর আগে সবার মতামত নেয়া হবে ।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পাকশী ডিভিশনাল ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ, পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat