ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৪
  • ৫৫৮৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় আজ বগুড়া- রংপুর মহাসড়কে মোটরযানের চাপায়  দুই পথচারী  নিহত হয়েছেন।  আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় বগুড়া-রংপুর মহাসড়কে উপজেলার চন্ডিহারা নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়ার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে জাহেদুল ইসলাম (৬২) এবং একই এলাকার মৃত মোজাহার আলীর ছেলে আবুল কাসেম (৬৮)।
জেলার শেরপুরের কুন্দরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্বাস আলী জানান, শিবগঞ্জ উপজেলায় বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা নামক স্থানে বৃহস্পতিবার বেলা দেড়টায় একটি অজ্ঞাত মোটরযান দুই পথচারিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার সময়ে এ  সড়কে কোন প্রত্যক্ষদর্শি না থাকায় কোন ধরনের যানবাহন তাদেরকে চাপা দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 
তিনি জানান, কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat