ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৪
  • ৫৬৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যে তাঁর দশ দিনের স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সকালে দেশে ফিরেছেন।
রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারওয়েজের একটি বাণিজ্যিক বিমান (ইকে-৫৮২) সকাল ৭টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কূটনৈতিক কোরের ডিন, ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাঁকে স্বাগত জানান।
এর আগে গতকাল বিমানটি (স্থানীয় সময়) ১৪৩৫ মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে, লন্ডনে বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার মোঃ আশেকুন নবী চৌধুরী  এ কথা জানান।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতি গত ৩ মার্চ এমিরেটস এয়ারওয়েজের একটি নিয়মিত বিমানে (ফ্লাইট নং ইকে-৫৮৫) দুবাইয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন।
পরে দুবাই থেকে  রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ৬ মার্চ লন্ডনে পৌঁছান।
রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, বঙ্গভবনের সচিবগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাস্থ্য পরীক্ষাকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat