ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৪
  • ৪৩৫৫২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানে গত তিন সপ্তাহে প্রবল বৃষ্টি ও তুষারে অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছে। দেশটির দুর্যোগ মন্ত্রণালয় বুধবার এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সায়েক এক ভিডিও বার্তায় বলছেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে অস্বাভাবিক বরফ ও বৃষ্টির কারণে ৬০ জন মারা গেছে এবং আরো ২৩ জন আহত হয়েছে।
তিনি আরো বলেছেন, প্রায় এক হাজার ৬৪৫টি বাড়িঘর হয় আংশিক না  হয় পুরোই ধ্বংস হয়ে গেছে। এছাড়া প্রায় এক লাখ ৭৮ হাজার গবাদি পশু মারা গেছে।
মার্কিন সমর্থিত সরকারের পতন এবং তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর দরিদ্র এ দেশটিতে বিদেশী সাহায্য একেবারে কমে গেছে। ফলে দেশটির দুর্যোগ মোকাবেলার সক্ষমত্রাও হ্রাস পেয়েছে।
এদিকে গত অক্টোবরের ভয়াবহ ভূমিকম্পে লল্ডভন্ড পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে নতুন করে বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যা থেকে সেখানে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat