ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৪
  • ৪৪৫৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রিয়াল মাদ্রিদের স্প্যানিশ বংশোদ্ভূত মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ প্রথমবারের মত মরক্কো জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন। এ মাসে এ্যাঙ্গোলা ও মরিতানিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তাকে দলে ডাকা হয়েছে।
২৪ বছর বয়সী দিয়াজ ২০২১ সালে লিথুনিয়ার বিপক্ষে একটি মাত্র প্রীতি ম্যাচে স্পেনকে প্রতিনিধিত্ব করেছিলেন। ঐ সময় করোনা মহামারীতে কোন সিনিয়র খেলোয়াড় খেলতে রাজী না হওয়ায় দিয়াজ স্পেনের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর আর স্প্যানিশ দলে খেলার সুযোগ পাননি। যে কারনে বছরখানেক আগে দিয়াজ মরক্কোর নাগরিকত্বের  জন্য আবেদন করেন। স্পেন দলে ডাক পাবার দীর্ঘ প্রতীক্ষা আর মেনে নিতে পারেননি দিয়াজ।
মরোক্কান ফুটবল ফেডারেশন প্রীতি ম্যাচের জন্য বুধবার দল ঘোষনা করেছে। মোনাকোর ১৯ বছর বয়সী মিডফিল্ডার এলিয়েসেন সেগিরও প্রথমবারের মত এই দলে ডাক পেয়েছেন। অনুর্ধ্ব ১৯ পর্যায় এলিয়েসেন ফ্রান্স দলকে প্রতিনিধিত্ব করেছেন।
আগামী ২২ মার্চ এ্যাঙ্গোলা ও চারদিন পর মরিতানিয়ার মোকাবেলা করবে ওয়ালিদ রেগ্রাগুইয়ের মরক্কো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat