ব্রেকিং নিউজ :
বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ রিজভী আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে : ড. সালেহউদ্দিন আইজিপির সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সৌজন্য সাক্ষাৎ নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির মন্ত্রণালয়ের বিভিন্ন খাতের সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা
  • প্রকাশিত : ২০২৪-০৩-০১
  • ৫৬৮৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে দিনাজপুর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।
আজ শুক্রবার বেলা ১১ টায় জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শিশুরা। দিনাজপুর জেলা শাখার সভাপতি শাহজাহান নভেল ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুজ্জামান জুয়েল তাদের নেতৃত্ব দেন।
এসময় বেদীর পাশে কিছু সময় নীরবে দাড়িয়ে শৃংখল মুক্তির মহানায়কের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করে তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৯৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন তারা। প্রর্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ত্াঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘায়ূর জন্য।  
টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আকরামুজ্জামান, দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও আওয়ামী লীগ নেতা রঞ্জিত সাহা এ সময় উপস্থিত ছিলেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈতৃক বাড়ি ও স্মৃতিবিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে শিশুরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat