ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০২-২৮
  • ২৩২৭৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শীর্ষ নায়িকার তকমা নামের সাথে থাকা অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী আনুশকা শর্মা। এরপর থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। মাঝে একাধিকবার গুঞ্জন ওঠে বলিউডকে বিদায় বলতে যাচ্ছেন এই অভিনেত্রী।
তবে মাঝে বিচ্ছিন্নভাবে কিছু কাজ দিয়ে সেই গুঞ্জনে উল্টো হাওয়া লাগান তিনি। যদিও আনুশকা-বিরাটের ঘরে মেয়ে ভামিকা এলে অনেকটা পর্দার আড়ালে চলে যান এই আনুশকা। সিনেমার বদলে স্বামী-সন্তান নিয়েই খবরে আসতে শুরু করেন। এদিকে ক’দিন আগে আবারও মা হয়েছেন তিনি। গত ১৫ ফেব্রুয়ারি জন্ম হয় তাদের পুত্রসন্তান অকায়ের।
প্রথম সন্তান জন্মের পর এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন আর খুব বেশি সিনেমায় তাকে আর দেখা যাবে না। একই কথা দ্বিতীয় সন্তানের বেলাতেও বললেন এই অভিনেত্রী। সে সময় তিনি আরো জানিয়েছিলেন, মেয়ের নাকি মাকে ছাড়া চলে না। সেই কারণেই মেয়েকে সময় দিতে চান আরো বেশি করে। এখন আবার তাদের জীবনে রয়েছে ছোট্ট অকায়ও।
যদিও ভামিকা জন্মের পর মাত্র একটি সিনেমায় অভিনয় করেছেন আনুশকা। ‘চাকদহ এক্সপ্রেস’ শিরোনামের এই সিনেমাটি চলতি বছরের শেষ দিকে পর্দায় আসার কথা রয়েছে। গুঞ্জন চলছে, এই ‘চাকদহ এক্সপ্রেস’ আনুশকার ক্যারিয়ারের শেষ সিনেমা হতে যাচ্ছে। ব্যক্তিগত জীবনে মায়ের দায়িত্ব সামলে কর্মজীবনে ভারসাম্য বজায় রাখা খুবই কঠিন। সেই জায়গা থেকে এবার অনেকেই মনে করছেন দ্বিতীয় সন্তানের কারণে অভিনয়কে পুরোপুরি বিদায় জানাতে যাচ্ছেন তিনি। আনুশকার এক সাক্ষাত্কারে করা মন্তব্য অভিনয়কে বিদায় বলার দিকেই ইঙ্গিত দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat