ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০২-২৪
  • ৬৭৭৯৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রাম জেলা শহরের ধরলা ব্রীজ সংলগ্ন ট্যানারীপাড়া গতকাল সন্ধ্যায় মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে।
এদের মধ্যে মোটর সাইকেল চালক সাদমান সাদিক (১৬)  ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এসময় অপর আরোহী হিমু সরকার (১৬) গুরুতরভাবে আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  সে ও মারা যায়। মৃতরা কুড়িগ্রামপৌর এলাকার পলাশবাড়ী বাণিয়াপাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুরের ছেলে   সাদমান সাদিক ও  শহরের গাড়িয়ালপাড়ায় নুরুল ইসলামের ছেলে হিমু সরর্কা। সে শহরেভাড়া থাকে বলে জানাগেছে। তার বাবা চট্রগ্রামের এলজিইড়ি;ও একটি প্রকল্পে কর্মরত আছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধরলা ব্রীজ সংলগ্ন এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ভিতর প্রবেশ করলে মোটর সাইকেলসহ দুই কিশোরের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বন্ধু সাইনান জানায়, হিমু তার মোটর সাইকেল নিয়ে সাদমান সাদিকসহ ধরলা ব্রীজে বেড়াতে যাওয়ার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat