ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০২-২৪
  • ৪৩৩৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ বান্ধব ব্লক ইট তৈরিতে উদ্যোক্তাদের প্রণোদনা দিতে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করবে সরকার এবং  ইটভাটা মালিকরা প্যাকেজগুলো গ্রহণ করতে পারবে।
তিনি বলেন, বায়ুদূষণকারী ও কৃষিজমির মাটি ক্ষয়কারী সকল ইটভাটা বন্ধ করে আধুনিক পদ্ধতির ব্লক ইটের ব্যবহার পুরোপুরি চালু করতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বন্ধ করা ইটভাটাগুলো যাতে আর চালু না হতে পারে, সেই ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।
সাবের হোসেন চৌধুরী আজ শনিবার ফেনী সার্কিট হাউসে বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন। 
এ সময় প্লাস্টিকের ব্যবহার বন্ধ সহ পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি  নির্দেশ দিয়ে সাবের হোসেন চৌধুরী বলেন,  পরিবেশ ছাড়পত্র না নিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পরিবেশ ছাড়পত্র প্রদানে দীর্ঘসূত্রিতাও পরিহার করতে হবে। চিকিৎসা বর্জ্য ও পৌর বর্জ্য প্রতিদিন পরিষ্কার করা হচ্ছে কিনা তদারকি করতে হবে।
এ সময় জবরদখলকৃত বনভূমি উদ্ধার এবং নগর ও উপকূলীয় বনায়নের উদ্যোগ নেওয়ার জন্য বিভাগীয় বন কর্মকর্তার প্রতি নির্দেশ দিয়ে মন্ত্রী আরও বলেন, পৌরসভাগুলোর বর্জ্য রিসাইকেল করার জন্য নির্দিষ্ট স্থান করে দেয়া হবে।
ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ, বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিন এবং ফেনী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলি প্রমুখ। 
পরে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী পরিবেশমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat