ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০২-২২
  • ৬৭৮৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমেরিকান বাহিনী বুধবার ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে হুতি ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপণস্থল লক্ষ্য করে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে। হুতিদের এসব ক্ষেপণাস্ত্র লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌবাহিনীর জন্য হুমকি সৃষ্টি করেছে। মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইরান সমর্থিত হুতিরা ইসরাইল-হামাস যুদ্ধ চলাকালে গাজায় ইসরাইলের সাথে তারা সংহতি প্রকাশ করে বিভিন্ন কর্মকা- চালাচ্ছে। এর অংশ হিসেবে নভেম্বর থেকে হুতি বিদ্রোহীরা গুরুত্ব্পূর্ণ এ সাগর পথে জাহাজ চলাচলে নানাভাবে হয়রানি করে আসছে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের একটি বড় অংশের নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, সানার স্থানীয় সময় বুধবার ভোর রাতের দিকে ‘মার্কিন সেন্ট্রাল কমান্ড বাহিনী জাহাজ বিধ্বংসী হুতিদের সাতটি ক্ষেপণাস্ত্র এবং একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল লক্ষ্য করে আত্মরক্ষামূলক চার দফা হামলা চালায়। আর এটি লোহিত সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা ছিল।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat