ব্রেকিং নিউজ :
গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০২-২১
  • ২৩৬৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার আর্কটিক পেনাল কলোনির দায়িত্বে থাকা ছয়জনের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। এই কারাগারেই মারা গিয়েছেন পুতিনে কট্টর সমালোচক রাশিয়ার প্রধান বিরোধী আলেক্সি নাভালনি। খবর বিবিসি।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন না। নাভালনির মৃত্যুর জন্য পশ্চিমা নেতারা প্রেসিডেন্ট পুতিনসহ রুশ কর্তৃপক্ষকে দায়ী করেছেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লর্ড ক্যামেরন বলেছেন, ‘যারা নাভালনির ওপর নৃশংস আচরণের জন্য দায়ী তাদের আমরা জবাবদিহি করব।’ব্রিটিশ সরকার নাভালনির মৃতদেহ অবিলম্বে তার পরিবারের কাছে ছেড়ে দেওয়ার এবং পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের জন্য আহ্বান জানিয়েছে।
নাভালনির মায়ের প্রতি সমর্থন জানিয়ে আবেদনটি করেছে যুক্তরাজ্য। নাভালনির মা মঙ্গলবার বলেছেন, তিনি তার ছেলেকে পাঁচ দিন ধরে দেখার চেষ্টা করছেন, কিন্তু তার ছেলের দেহ কোথায় তিনি তা জানেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat